ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। বুধবার রাতে তার আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই খুশির সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ।
ফেসবুকে দেওয়া এক পোস্টে ফরহাদ নবদম্পতির জন্য দোয়া চেয়ে লেখেন, ‘বহুল প্রত্যাশিত প্রকল্পের চূড়ান্ত মুহূর্ত! আলহামদুলিল্লাহ, সাদিক ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়েছে। রাব্বুল আলামিন তাদের দাম্পত্য জীবনে বারকত দান করুন।’
সাদিক কায়েমের এই বিবাহোত্তর অনুষ্ঠানে রাজনীতিক ও শিক্ষাবিদদের মিলনমেলা বসেছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরোয়ারসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবদম্পতিকে শুভকামনা জানান।
রিপোর্টারের নাম 
























