ঢাকা ১০:০০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে পাবনার চাটমোহরে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

পাবনার চাটমোহরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে রব্বান আলী (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার মহেষপুর গ্রামের বিলে তার নিজ পাটের জমিতে এ ঘটনা ঘটে। রব্বান আলী সাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরবেলা রব্বান আলী তার পাটের জমিতে আগাছা পরিষ্কার করার কাজ করছিলেন। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। ঝড়ের মধ্যে বাড়ি ফেরার পথে তিনি বজ্রাহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও ইউনিয়ন প্রশাসক সোহেল রানা। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

কালবৈশাখী ঝড়ে বজ্রপাতে পাবনার চাটমোহরে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৭:১৪:০২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬