ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সেই শিক্ষকের পদোন্নতি: খুকৃবিতে চরম ক্ষোভ

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ফিশ হেলথ ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বাছির আহমেদের পদোন্নতিকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়জুড়ে তীব্র উত্তেজনা ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। সাবেক এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চব্বিশের জুলাই অভ্যুত্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি প্রদান এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়োগ পাওয়ার গুরুতর অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে বাছির আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের গডফাদার’ আখ্যা দিয়ে তার ফাঁসির দাবিতে রাজপথে মিছিল করেছিলেন। সেই মিছিলে তার অংশগ্রহণের ছবি এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। পরবর্তীতে রাজনৈতিক কোটায় খুকৃবিতে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। জুলাই বিপ্লবের সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকদের তালিকা তৎকালীন ক্ষমতাসীনদের হাতে তুলে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিতর্কিত এই শিক্ষককে এবার প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সিলেকশন কমিটির পরীক্ষায় অংশগ্রহণের জন্য তাকে চিঠি দেওয়া হয়েছে। এই খবর জানাজানি হওয়ার পর সাধারণ শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এছাড়া তার নিয়োগের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট বিভাগে মাস্টার্স ডিগ্রি না থাকলেও অবৈধভাবে তাকে এই বিভাগে স্থলাভিষিক্ত করা হয়েছিল বলে অভিযোগ বিক্ষুব্ধদের।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রেজাউল ইসলাম জানান, ভিসি স্যারের নির্দেশেই প্রশাসনিক প্রক্রিয়া হিসেবে চিঠি ইস্যু করা হয়েছে। প্রার্থীর যোগ্যতা বা অভিযোগের বিষয়টি সংশ্লিষ্ট কমিটি খতিয়ে দেখবে। তবে অভিযুক্ত শিক্ষক বাছির আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্যকারী সেই শিক্ষকের পদোন্নতি: খুকৃবিতে চরম ক্ষোভ

আপডেট সময় : ০৭:০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬