ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

শিক্ষার্থীদের উদ্যোগে ‘গ্রিন ফিউচার ফাউন্ডেশন’: মডেল ক্যাম্পাস গড়ার স্বপ্ন

বিপ্লব-পরবর্তী সময়ে দেশে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে পরিবেশ রক্ষা ও সামাজিক দায়িত্ব পালনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছে ‘গ্রিন ফিউচার ফাউন্ডেশন’। প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ক্যাম্পাসের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গত ১লা জানুয়ারি থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করা এই ফাউন্ডেশনে বর্তমানে ৭০ জন বেতনভুক্ত স্বেচ্ছাসেবক রয়েছেন, যারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রী। তারা টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যানের গেট, হাকিম চত্বর এবং রোকেয়া হলের আশেপাশে ট্রাফিক ও পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণে কাজ করছেন। এছাড়াও, ২১শে ফেব্রুয়ারি, ২৬শে মার্চ, পহেলা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে তারা নিয়ম-শৃঙ্খলা রক্ষায় অংশ নিচ্ছেন। আজিমপুরে ‘শহীদ মীর মাহবুবুর রহমান মুগ্ধ স্মৃতি পাঠাগার’ স্থাপন করে তারা স্থানীয় ছাত্র-ছাত্রীদের স্বল্পমূল্যে অধ্যয়নের সুযোগ করে দিয়েছেন। এই চারতলা পাঠাগারটি নিরিবিলি পরিবেশে চাকরির প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা এবং ব্যক্তিগত অধ্যয়নের জন্য একটি আদর্শ স্থান।

২১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দ্বারা পরিচালিত এই ফাউন্ডেশনের সভাপতি হলেন কর্নেল (অব.) মোহাম্মদ জাকারিয়া পিএসসি, জি এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ খালিদ হোসেন। তাদের প্রধান কার্যালয় ১৯২/বি, হাতিরঝিল, তেজগাঁও, ঢাকায় অবস্থিত। গ্রিন ফিউচার ফাউন্ডেশন তিনটি স্তরে তাদের কার্যক্রম পরিচালনা করে: স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি। স্বল্পমেয়াদি পর্যায়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ট্রাফিক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা রক্ষা এবং বিভিন্ন সামাজিক ও দিবস-ভিত্তিক কার্যক্রম পরিচালনা করে। মধ্যমেয়াদি পর্যায়ে পোশাক পরিহিত রিকশাচালক নিয়োগ, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ গ্রহণের পরিকল্পনা রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে পরিবেশবান্ধব ইলেকট্রিক যানবাহন পরিচালনারও উদ্যোগ নেবে সংগঠনটি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

শিক্ষার্থীদের উদ্যোগে ‘গ্রিন ফিউচার ফাউন্ডেশন’: মডেল ক্যাম্পাস গড়ার স্বপ্ন

আপডেট সময় : ০১:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬