ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার সুপারিশ ইউজিসি’র

দেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানের করে গড়ে তুলতে এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষার রূপান্তর: টেকসই উৎকর্ষের রোডম্যাপ’ শীর্ষক এক জাতীয় কর্মশালায় একগুচ্ছ সুপারিশ তুলে ধরা হয়। বুধবার ইউজিসি থেকে এই কর্মশালার বিস্তারিত তথ্য গণমাধ্যমে জানানো হয়েছে।

কর্মশালায় বিশিষ্ট শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যারিয়ার সাপোর্ট সেন্টার, উদ্ভাবনী কেন্দ্র এবং স্টার্ট-আপ ইনকিউবেটর স্থাপনের প্রস্তাব করেন। এছাড়া শিক্ষা ও গবেষণার অবকাঠামো উন্নয়নে বাজেট বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য সফট স্কিল ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করার ওপর জোর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, কেবল সনদভিত্তিক শিক্ষা নয়, বরং দক্ষতাভিত্তিক শিক্ষাই দেশকে জ্ঞানসমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করবে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারলে জাতীয় উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বুয়েট, নর্থ সাউথ এবং স্টেট ইউনিভার্সিটির উপাচার্যসহ শীর্ষস্থানীয় শিক্ষাবিদরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওয়ালটনের নতুন ৪ মডেলের স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে

উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা ও উদ্ভাবনে জোর দেওয়ার সুপারিশ ইউজিসি’র

আপডেট সময় : ০৪:৪৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬