ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যৌতুক মামলায় কনটেন্ট ক্রিয়েটর রাহী পেলেন জামিন, আপসের শর্তে মুক্তি

স্ত্রীর করা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মামলায় কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী জামিন পেয়েছেন। বুধবার (১৩ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলামের আদালত আপসের শর্তে এই জামিনের আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ মার্চ আদালতে রাহীর বিরুদ্ধে মামলা করেন তার স্ত্রী ফাহিমা বিনতে মাহবুব পুস্পিতা। ওই দিন আদালত আসামিকে ১৫ এপ্রিল হাজির হওয়ার জন্য সমন জারি করেন। তবে, ১৫ এপ্রিল রাহী আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে রাহীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

বুধবার সকালে ডেমরা এলাকা থেকে রাহীকে গ্রেপ্তার করে পুলিশ। লালবাগ থানা পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। রাহীর পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট ইশতিয়াক শাহরিয়ার। তিনি বলেন, ‘তারা প্রেম করে বিয়ে করেছিলেন। ৩০ লাখ টাকা দেনমোহর ধার্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মনোমালিন্যের জেরে পুস্পিতা বাসা থেকে চলে আসেন এবং এরপর মামলা দায়ের করেন। এখন তারা সংসার করতে চান। আপসের শর্তে আগামী ৯ জুন পর্যন্ত জামিন প্রার্থনা করছি। এই সময়ের মধ্যে আপস না হলে আদালত পরবর্তী পদক্ষেপ নেবেন।’ শুনানি শেষে আদালত তার জামিনের আদেশ দেন।

মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ৭ আগস্ট ৩০ লাখ টাকা দেনমোহর ধার্যে রাহী ও পুস্পিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য রাহী পুস্পিতাকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। গত ২২ ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে ৫০ লাখ টাকা যৌতুকের জন্য পুস্পিতাকে নির্যাতন করা হয়। পুস্পিতা ৯৯৯-এ ফোন করলে তারা জিডি করতে বলেন। পরে ২৭ ফেব্রুয়ারি লালবাগ থানায় জিডি করেন পুস্পিতা। গত ১ মার্চ রাত ৮টার দিকে লালবাগ হোস্টেলের সামনে পুস্পিতাকে দেখা করতে বলে রাহী। দেখা করতে গেলে গাড়ি কেনার জন্য ৫০ লাখ টাকা যৌতুক দাবি করে সে। টাকা না দিলে তাকে বিবাহ বিচ্ছেদের হুমকি দেয় রাহী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তেজগাঁওয়ে লরির ধাক্কায় প্রাণ হারালেন ১৭ বছরের কিশোর মেকানিক

যৌতুক মামলায় কনটেন্ট ক্রিয়েটর রাহী পেলেন জামিন, আপসের শর্তে মুক্তি

আপডেট সময় : ০৫:৫৯:৩০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬