ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ইটবাহী ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চার জন। সোমবার সকালে উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— সরাইল উপজেলার বৈশ্বামোড়া এলাকার মৃত আরব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং ফরহাদ মিয়া ছেলে আরমান মিয়া (১৭)। এই ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী আহত হয়েছেন।
কসবা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে একটি ব্রিকফিল্ড থেকে ইট বোঝাই করে একটি ট্রাক চারগাছের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দারপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের উপরে থাকা ওই দুইজন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন।
এসআই আব্দুর রহিম আরও বলেন, আহত ট্রাকচালক ও সহযোগীকে স্থানীয়রা উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন।
রিপোর্টারের নাম 
























