ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

নেইমারকে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ আনচেলত্তি, জাপানের বিপক্ষে খেলবেন কি?

চোট কাটিয়ে মাঠে ফিরলেও এখনও পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় নেই নেইমার। তাই বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে ব্রাজিলের এই তারকাকে নিয়ে সতর্কতামূলক পথ বেছে নিয়েছেন কার্লো আনচেলত্তি। আজ বাংলাদেশ সময় রাত ১১টায় হিউস্টনে শেষ ৩২-এর ম্যাচে জাপানের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ স্পষ্ট জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হলেও তাকে শুরু থেকে মাঠে নামানোর কোনো পরিকল্পনা নেই।

আনচেলত্তির মতে, গত এক সপ্তাহে নেইমারের ফিটনেসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে না পারায় তাকে নিয়ে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার প্রয়োজন দেখছেন না তিনি। ব্রাজিল কোচ বলেন, “নেইমার অনেকটাই উন্নতি করেছে। গত এক সপ্তাহে সে নিজের অবস্থার উন্নতি করেছে। কিন্তু পুরো সময় দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। সে ১৫ মিনিটের চেয়ে বেশি খেলতে সক্ষম, তবে কতক্ষণ খেলবে, সেটি পুরোপুরি ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে।”

ডান পায়ের কাফের চোটের কারণে টানা ৯৮১ দিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। এই চোটের কারণেই বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন। অল্প সময় খেলেও কয়েকটি আক্রমণ গড়ে তুলে নিজের ছন্দের ইঙ্গিত দেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তবে নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে শুরু থেকেই খেলিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি নন আনচেলত্তি। বরং ম্যাচের শেষভাগে তার অভিজ্ঞতা ও সৃজনশীলতাকে ‘ট্রাম্পকার্ড’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনাই স্পষ্ট করেছেন তিনি।

প্রতিপক্ষ জাপানকে নিয়েও যথেষ্ট সতর্ক আনচেলত্তি। তার মতে, এই ম্যাচটি ব্রাজিলের কাছে ফাইনালের মতোই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “জাপান বিশ্বের অন্যতম সেরা দল। তাদের আমরা পূর্ণ সম্মান করি। আমাদের কাছে এই ম্যাচটাই ফাইনাল, তাই প্রস্তুতিও সেই মানসিকতা নিয়েই নেওয়া হয়েছে।” নকআউট পর্বে অতিরিক্ত সময় কিংবা টাইব্রেকারের সম্ভাবনার কথাও মনে করিয়ে দিয়েছেন ইতালিয়ান এই কোচ। তার ভাষায়, “এখন আমাদের শক্ত মানসিকতা নিয়ে খেলতে হবে। যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। দল আত্মবিশ্বাসী, কিন্তু আমরা জানি এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন।” স্কটল্যান্ডকে হারিয়ে টানা দ্বাদশবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরিয়েছে ব্রাজিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রধান শিক্ষকের পদে দীপক, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

নেইমারকে নিয়ে সতর্ক ব্রাজিল কোচ আনচেলত্তি, জাপানের বিপক্ষে খেলবেন কি?

আপডেট সময় : ১০:৫৩:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬