ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সৌদি ও কাতার ইসরাইল থেকে কিনছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম

ইসরাইল থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম কিনেছে সৌদি আরব ও কাতার। এর মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এফ-১৫ যুদ্ধবিমানের জন্য কম্পিউটারাইজড ব্যাটল হেলমেটও রয়েছে বলে ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে। বিভিন্ন সূত্র থেকে পাওয়া ছবি ও নথিপত্র বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজপরিবারের ১১টি বিমানের মধ্যে তিনটিতে এলবিট সিস্টেমস-এর সি-মিউজিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে সুইজারল্যান্ডের বাসেলে বিমানগুলোর রক্ষণাবেক্ষণের সময় এই ব্যবস্থাগুলো স্থাপন করা হয়েছিল। এই অত্যাধুনিক রাডার সিস্টেম ধেয়ে আসা ম্যানপ্যাড (কাঁধে বহনযোগ্য ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র) শনাক্ত করে এবং একটি শক্তিশালী লেজার রশ্মি দিয়ে সেগুলোকে প্রতিহত করে। এটি পরিচালনা করা সহজ এবং কোনো বিশেষ প্রশিক্ষণের প্রয়োজন হয় না।

এছাড়াও, ইসরাইলি কোম্পানিগুলো কাতারের কাছে মার্কিন এফ-১৫ কিউএ আবাবিল যুদ্ধবিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে উন্নত যন্ত্রাংশ ও ব্যবস্থা সরবরাহের জন্য ১৫ থেকে ২৫ কোটি ডলারের উপ-চুক্তি জিতেছে। এর মধ্যে প্রতিটি ২ লাখ ডলার মূল্যের ১৬০টি জেএইচএমসিএস হেলমেট এবং নাইট-ভিশন চশমা অন্তর্ভুক্ত ছিল।

একইভাবে, ২০১০ সালের মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একটি বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের কাছে এফ-১৫এসএ বিমান বিক্রির চুক্তির অংশ হিসেবে রিয়াদকে ৪৬২টি জেএইচএমসিএস হেলমেট এবং সমপরিমাণ নাইট-ভিশন চশমা দেওয়া হয়েছিল, যা কাতারের কাছে বিক্রি করা মডেলের অনুরূপ ছিল। অনলাইন ফুটেজে এই হেলমেটগুলো ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

উল্লেখ্য, ইসরাইলের সঙ্গে সৌদি আরব ও কাতার কোনো দেশেরই কূটনৈতিক সম্পর্ক বা প্রকাশ্য প্রতিরক্ষা সংযোগ নেই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রধান শিক্ষকের পদে দীপক, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

সৌদি ও কাতার ইসরাইল থেকে কিনছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম

আপডেট সময় : ১০:৫৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬