ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

সড়কের মাঝখানে খুঁটি রেখেই ঢালাই: সমালোচনার মুখে খুঁটি সরাল বিদ্যুৎ বিভাগ

টাঙ্গাইলের সখিপুরে কচুয়া-আড়াইপাড়া সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই সিসি ঢালাই দেওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগের মধ্যে সমন্বয়হীনতার কারণে এমন অদ্ভুত ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও স্থানীয়দের প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত বুধবার দুপুরে খুঁটিটি কেটে অপসারণ করেছে বিদ্যুৎ বিভাগ।

স্থানীয়রা জানান, সড়কটি প্রশস্ত করার পর বৈদ্যুতিক খুঁটিটি মাঝপথে পড়ে গেলেও তা না সরিয়েই ঢালাই কাজ সম্পন্ন করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে দুর্ঘটনার ঝুঁকি ও জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। বিদ্যুৎ বিভাগ দাবি করেছে, ঠিকাদার তাদের আগে থেকে বিষয়টি জানায়নি এবং ভুয়া স্বাক্ষরে আবেদন করা হয়েছিল। তবে জনস্বার্থ বিবেচনা করে দ্রুততম সময়ের মধ্যে খুঁটিটি সরিয়ে নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

সড়কের মাঝখানে খুঁটি রেখেই ঢালাই: সমালোচনার মুখে খুঁটি সরাল বিদ্যুৎ বিভাগ

আপডেট সময় : ০৫:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬