ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির পাশে জমে থাকা গর্তের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মো. চাঁদ মিয়া, সে ওই গ্রামের মো. আসাদ মিয়ার ছেলে। জানা গেছে, বুধবার সকালে খেলার সময় পরিবারের সদস্যদের অগোচরে চাঁদ মিয়া বাড়ির পাশের একটি পানি ভর্তি গর্তে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা শিশুটিকে গর্তে পড়ে থাকতে দেখে উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে শিশুটিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. ঈশা খাঁন জানিয়েছেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

কিশোরগঞ্জে গর্তের পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬