ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি নিয়ে জেলা পর্যায়ে প্রেস ব্রিফিং

সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার (১৩ মে) সরকারের ১৮০ দিনের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কর্মসূচির অগ্রগতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগ নিয়ে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাহার রহমান খান।

অনুষ্ঠানে জানানো হয়, ১৭ ফেব্রুয়ারি থেকে ১ মে ২০২৬ পর্যন্ত সুনামগঞ্জসহ দেশের ৬৮টি জেলা ও উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে রয়েছে ১,০২১টি উঠান বৈঠক ও কমিউনিটি সভা, ২০২টি নারী সমাবেশ, ১,০৬০টি চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ৩,২৪৮টি সড়ক প্রচার-মাইকিং এবং ২,৩১৬টি অনলাইন কার্যক্রম।

কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের একটি পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়াও, ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারগুলোকে মাসিক ২,৫০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হচ্ছে, যা সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নে শতাধিক পরিবার ইতোমধ্যে গ্রহণ করেছে।

কৃষকদের জন্য বিশেষ সুবিধার আওতায় ভর্তুকি, সহজ শর্তে ঋণ, কৃষি উপকরণ সরবরাহ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রায় ১২ লাখ কৃষকের সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্তও জানানো হয়েছে। নারীদের যাতায়াত সহজ করতে মহিলা বাস সার্ভিস চালু এবং পরিবেশ সুরক্ষায় এক কোটি বৃক্ষরোপণ কর্মসূচির তথ্যও উপস্থাপন করা হয়।

বক্তারা বলেন, এই উদ্যোগগুলো দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়ন এবং আর্থসামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর তিস্তার পানি, নীলফামারীতে বন্যার শঙ্কা

সুনামগঞ্জে সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি নিয়ে জেলা পর্যায়ে প্রেস ব্রিফিং

আপডেট সময় : ০৪:৪৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬