ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কৃষক হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী সহ ২০২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

নীলফামারী সদরের রামগঞ্জে গাড়িচাপা দিয়ে কৃষক সিদ্দিক আলী হত্যা মামলায় সৈয়দপুর পৌরসভার কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সৈয়দপুর থানার গোল চত্বরে একটি সালিশ বৈঠক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

বুধবার নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কৃষক হত্যা মামলায় কাজী জাহানারা পারভীনকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা যায়, নিহত কৃষক সিদ্দিক আলীর ছেলে বাদী হয়ে গত ২০২৪ সালের ২২ অক্টোবর এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নুর, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক সহ মোট ২০২ জন এবং অজ্ঞাত ১০০০ থেকে ১২০০ জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, পূর্বের সরকার ক্ষমতায় থাকার সময় তারা মামলা দায়ের করতে পারেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

কৃষক হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী সহ ২০২ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:৩৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬