ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

২৭তম বিসিএস থেকে নিয়োগবঞ্চিত ৯৬ জন পেলেন সরকারি চাকরি, জারি হলো প্রজ্ঞাপন

দীর্ঘ অপেক্ষার পর ২৭তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষা-২০০৫ এর নিয়োগবঞ্চিত আরও ৯৬ জন প্রার্থীকে সরকারি চাকরিতে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (১৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

নবনিযুক্ত কর্মকর্তাদের আগামী ১৮ মে-এর মধ্যে নিজ নিজ ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনো কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হন, তবে তাকে চাকরিতে যোগদানে অনিচ্ছুক হিসেবে গণ্য করা হবে এবং তার নিয়োগপত্র বাতিল বলে বিবেচিত হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার স্বার্থে তাদের ব্যাচের অন্যান্য নিয়োগপ্রাপ্তদের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ আদেশ কার্যকর হবে। এর ফলে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা বজায় থাকবে, তবে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

উল্লেখ্য, গত বছরের ২০ ফেব্রুয়ারি আপিল বিভাগ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে গত ১৮ ডিসেম্বর নিয়োগবঞ্চিত ৬৭৩ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরোধী সংসদীয় এলাকায় নারী এমপিদের উন্নয়ন তদারকি: প্রধানমন্ত্রীর ব্যাখ্যা

২৭তম বিসিএস থেকে নিয়োগবঞ্চিত ৯৬ জন পেলেন সরকারি চাকরি, জারি হলো প্রজ্ঞাপন

আপডেট সময় : ০৩:৩৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬