ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

মহাসড়ক দখল করে অবৈধ পাথরের কারবার, ঝুঁকির মুখে যান চলাচল

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কায় ঢাকা-বগুড়া মহাসড়কের একাংশ দখল করে গড়ে উঠেছে অবৈধ পাথরের ব্যবসা। রাস্তার দুই পাশে যত্রতত্র পাথরের স্তূপ করে রাখায় সংকুচিত হয়ে পড়েছে মূল সড়ক, যার ফলে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে মহাসড়ক দখল করে এই রমরমা ব্যবসা চালিয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।

অভিযোগ রয়েছে যে, উত্তরবঙ্গ থেকে আসা পাথরবাহী ট্রাকগুলো থেকে অবৈধভাবে পাথর সংগ্রহ করে এখানে মজুত করা হয়। রাস্তার ওপর পাথরের স্তূপ থাকায় দূরপাল্লার যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। এই বিষয়ে হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়ক দখল করে অবৈধ ব্যবসা বন্ধে তারা দ্রুত অভিযান পরিচালনা করবে। স্থানীয় সচেতন মহল জননিরাপত্তার স্বার্থে অনতিবিলম্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

মহাসড়ক দখল করে অবৈধ পাথরের কারবার, ঝুঁকির মুখে যান চলাচল

আপডেট সময় : ০৩:৩৫:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬