ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পাশাপাশি কবরে সমাহিত হলেন বাবা-ছেলে

ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসচাপায় প্রাণ হারানো বাবা নুর আলম ও তার একমাত্র ছেলে নুর হাসনাত নীরবের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাতে সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের পাশাপাশি কবরে শায়িত করা হয়। একই দুর্ঘটনায় বাবা ও ছেলের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত নুর আলম ফেনী ডায়াবেটিস হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে স্বজনদের বাড়িতে যাওয়ার পথে একটি দ্রুতগামী বাস তাদের চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নুর আলম এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়। এই ঘটনায় ঘাতক বাসটিকে পুলিশ জব্দ করলেও চালক পলাতক রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: পাশাপাশি কবরে সমাহিত হলেন বাবা-ছেলে

আপডেট সময় : ০৩:৩৫:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬