ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

তেঁতুলিয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুস সালাম (৩০) নামের এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ঝাড়বাড়ী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই এলাকার মো. শমসের আলীর ছেলে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে নিজের অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন সালাম। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

তেঁতুলিয়ায় অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে চালকের মৃত্যু

আপডেট সময় : ০৩:২৮:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬