ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

রাঙামাটিতে জীপ উল্টে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, আহত ১

রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে হলুদ বোঝাই একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ায় মো. সালাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় মো. বেল্লাল (৩৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, লতাপাহাড় এলাকার একটি উঁচু টিলা থেকে নামার সময় হলুদ ভর্তি জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হন।

স্থানীয়দের সহায়তায় রাত সাড়ে ৯টার দিকে আহতদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, মো. সালামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত মো. বেল্লাল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মো. সালাম রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহত বেল্লালও একই গ্রামের বাসিন্দা।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিট বেল্ট ছাড়া ড্রাইভিং ও ফোনে কথায় হবে এআই মামলা

রাঙামাটিতে জীপ উল্টে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু, আহত ১

আপডেট সময় : ০২:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬