যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে দেশটির ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিনেটের প্রতিরক্ষা বিষয়ক বরাদ্দ উপকমিটির দুটি শুনানিতে এই তথ্য উপস্থাপন করেন।
পেন্টাগনের ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজেট প্রস্তাবনা নিয়ে অনুষ্ঠিত শুনানিতে জানানো হয় যে, গত দুই সপ্তাহের ব্যবধানে ইরান যুদ্ধের ব্যয় প্রায় ৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। পূর্বে এই ব্যয় ২৫ বিলিয়ন ডলারের কাছাকাছি ছিল।
প্রতিরক্ষা বিভাগের কম্পট্রোলার যে প্রায় ২৯ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তাতে এখনও ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা মেরামতের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে এই ব্যয় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুনানিতে যুদ্ধের বর্ধিত ব্যয় এবং প্রতিরক্ষা বাজেট নিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল ও আর্থিক চাপের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়।
রিপোর্টারের নাম 





















