ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা, গুলি ও ভাঙচুর: আহত ৫

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়ায় এক দোকান মালিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় দোকানে ভাঙচুর, লুটপাট ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে, যাতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার মুলাইদ গ্রামের হাজী কাছম আলী ফকির সুপার মার্কেটে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, মার্কেটের নিউ জামালপুর গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম ফেক্সিকেটের মালিক ফয়সাল রানা ভাণ্ডারির কাছে কিছু টাকা পাওনা ছিলেন। মঙ্গলবার বিকেলে রানা ভাণ্ডারি থাই গ্লাস নিতে এলে ফয়সাল তার পাওনা টাকা দাবি করেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে রানা দোকানের কর্মচারী শ্যামলকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।

ফয়সালের অভিযোগ, রাত ৮টার দিকে রানা ভাণ্ডারির নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে হামলা চালায়। তারা দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। ফয়সাল আরও অভিযোগ করেন যে, রানা ভাণ্ডারি তাকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি ছোড়েন। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান।

এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বালের্দি, স্থলাভিষিক্ত সেনেসি

গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা, গুলি ও ভাঙচুর: আহত ৫

আপডেট সময় : ০২:০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬