ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

কুষ্টিয়ার ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, হাসপাতালে ভুক্তভোগী

কুষ্টিয়ার ভেড়ামারায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে নিশান হোসেন (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ভুক্তভোগী (২০) বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। গত সোমবার (১১ মে) রাতে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভেড়ামারা থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী তার দুই বছরের শিশুসন্তানকে নিয়ে পার্শ্ববর্তী মিরপুর থানার পোড়াদহ এলাকা থেকে স্থানীয় একটি মাজারের মেলা দেখতে ভেড়ামারায় এসেছিলেন। সেখানেই ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের হিড়িমদিয়া এলাকার বাসিন্দা নিশান হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। অভিযোগ অনুযায়ী, সোমবার রাতে নিশান হোসেন শিশুটিকে মাজারের পাশে খোলা জায়গায় রেখে ভুক্তভোগীকে জোর করে তার বাড়িতে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন।

শিশুর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন রাত আনুমানিক ১টার দিকে ভুক্তভোগীকে উদ্ধার করে। মঙ্গলবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত নিশান হোসেনকে গ্রেপ্তার করে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বালের্দি, স্থলাভিষিক্ত সেনেসি

কুষ্টিয়ার ভেড়ামারায় ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার, হাসপাতালে ভুক্তভোগী

আপডেট সময় : ০১:৫৮:৫০ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬