ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ফেনীতে বিপুল ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ ভ্যান

ফেনীতে সাড়ে ১৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার দুপুরে জেলার সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারির নাম মো. নুরুজ্জামান রাসেল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার সতঘড়ি এলাকার মো. মাসুদুর হাসানের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে র‍্যাবের একটি দল ওই এলাকার মুহুরী ফিলিং স্টেশনের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করছিল। এ সময় একটি পিকআপ ভ্যানকে থামানোর সংকেত দিলে সেটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে র‍্যাব সদস্যরা ধাওয়া করে পিকআপটি আটক করেন। চালকের সিটের নিচের শপিং ব্যাগ থেকে ১৭ হাজার ৪১৫ পিস ইয়াবাবড়ি উদ্ধার করা হয় এবং চালক নুরুজ্জামান রাসেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মাদক কারবারি র‍্যাবকে জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন মাদক বিক্রেতা ও সেবনকারীদের কাছে বিক্রি করে আসছিল।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা বড়ির আনুমানিক বাজার মূল্য ৫৩ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বালের্দি, স্থলাভিষিক্ত সেনেসি

ফেনীতে বিপুল ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ পিকআপ ভ্যান

আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬