ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নিলেন ছোট ভাই

ফরিদপুরের নগরকান্দায় ঘাস কাটাকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে আপন বড় ভাইয়ের হাতের কবজি কেটে নিয়েছে ছোট ভাই। মঙ্গলবার সকালে উপজেলার কাজীকান্দা গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। গুরুতর আহত সোলেমান বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেছেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সোলেমান বিশ্বাসের সঙ্গে তার ছোট ভাই আমির বিশ্বাসের ঘাস কাটা নিয়ে কথা কাটাকাটি হয়। তর্কের একপর্যায়ে আমির বিশ্বাস ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে তার বড় ভাইকে লক্ষ্য করে কোপ দেন। এতে সোলেমান বিশ্বাসের একটি হাতের কবজি শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল জামদানী আজাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বালের্দি, স্থলাভিষিক্ত সেনেসি

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় বড় ভাইয়ের হাতের কবজি কেটে নিলেন ছোট ভাই

আপডেট সময় : ০১:৪৫:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬