ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু হচ্ছে

নারায়ণগঞ্জে সংঘটিত জুলাই বিপ্লবের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই আদেশের ফলে মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং প্রথম সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য আগামী ১০ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের একটি বিচারিক প্যানেল বুধবার এই আদেশ প্রদান করে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী। শুনানির শুরুতে আসামিপক্ষের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে করা আবেদন খারিজ করে দেওয়া হয়। এরপর প্রসিকিউশন কর্তৃক আনীত অভিযোগ আসামিদের পড়ে শোনানো হয় এবং বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়।

এর আগে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের দিন ধার্য থাকলেও তা স্থগিত করা হয়েছিল। গত ২৩ এপ্রিল আসামিপক্ষের আইনজীবীরা তাদের মক্কেলদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। ১৯ এপ্রিল প্রসিকিউশন অভিযোগ গঠনের বিষয়ে শুনানি করে এবং সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আসামিদের বিরুদ্ধে উপস্থাপন করে বিচার শুরুর আবেদন জানায়। উভয় পক্ষের শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ট্রাইব্যুনাল মঙ্গলবার দিন নির্ধারণ করেছিল।

শামীম ওসমান ছাড়াও এই মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন – শামীম ওসমানের ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়নের শ্যালক মিনহাজ উদ্দিন আহমেদ ভিকি, নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের সাবেক সভাপতি তানভীর আহমেদ টিটু, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির নারায়ণগঞ্জ প্রতিনিধি রাজু আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কামরুল হাসান মুন্না, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ নিজাম উদ্দিন আহমেদ, যুবলীগ নেতা শাহাদাত হোসেন সাজনু, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবের পতাকায় কালেমা: প্রোটোকল ভেঙে ফিফার সম্মান প্রদর্শন

মানবতাবিরোধী অপরাধ: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু হচ্ছে

আপডেট সময় : ০১:৪০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬