কুমিল্লায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেপ্তারকৃত যুবকের নাম আমজাদ হোসাইন রিপন (৩৬)। সে নগরীর দক্ষিণ চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বুধবার সকালে জানান, গত ১২ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আমজাদ হোসাইন রিপনকে গ্রেপ্তার করা হয়।
অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানিয়েছে।
রিপোর্টারের নাম 

























