দিনের ব্যস্ততা শেষে রাত যত গভীর হয়, ইন্টারনেট ব্যবহারকারীদের সার্চ করার ধরনেও আসে ব্যাপক পরিবর্তন। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, দিনের বেলায় মানুষ সাধারণত সংবাদ, শিক্ষা বা কেনাকাটা নিয়ে ব্যস্ত থাকলেও মধ্যরাতের পর তাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে ব্যক্তিগত ও আবেগঘন বিষয়গুলো। মূলত একাকী সময় কাটানোর কারণেই এ সময় মোবাইলনির্ভর সার্চের প্রবণতা বেড়ে যায়।
বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও সার্চ ট্রেন্ড পর্যবেক্ষণ করে দেখা গেছে, গভীর রাতে মানুষ সবচেয়ে বেশি বিনোদনমূলক কনটেন্ট খোঁজে। এর মধ্যে নতুন সিনেমা, ওয়েব সিরিজ, ভাইরাল ভিডিও এবং আলোচিত তারকাদের খবরের প্রতি আগ্রহ থাকে তুঙ্গে। এছাড়া একাকীত্ব ও নীরবতার কারণে অনেকে ব্যক্তিগত সম্পর্ক, মানসিক চাপ, অনিদ্রা কিংবা বিভিন্ন শারীরিক উপসর্গ নিয়ে গুগলে অনুসন্ধান চালান।
তরুণ প্রজন্মের মধ্যে গভীর রাতে অনলাইন আয়, ফ্রিল্যান্সিং বা বিদেশে চাকরির সুযোগ খোঁজার প্রবণতাও উল্লেখযোগ্যভাবে লক্ষ্য করা গেছে। আবার দিনের মানসিক চাপ শেষে প্রশান্তি পেতে অনেকে ধর্মীয় আলোচনা বা অনুপ্রেরণামূলক ভিডিও সার্চ করেন। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের এই সার্চ অভ্যাস কেবল প্রযুক্তিগত তথ্য নয়, বরং সমাজের মানসিক অবস্থা ও জীবনযাত্রার পরিবর্তনের একটি প্রতিচ্ছবি।
রিপোর্টারের নাম 

























