ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

চট্টগ্রামে গুলিতে নিহত ১, শিশু গুরুতর আহত: ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় চাঞ্চল্যকর মো. হাসান ওরফে রাজু (২৪) হত্যাকাণ্ড এবং শিশু রেশমি আক্তার (১১) গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে ছয় জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি ও একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাত পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ছয় জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন– সৈয়দুল করিম (২৭), আবদুল মান্নান (৩৭), ইউনুছ মিয়া (২৪), আয়াতুল্লাহ আলী আদনান (২১), আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন (৪৮) এবং আজগর আলী (৩৯)।

গত ৭ মে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলিতে সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালায়। এতে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের বাসিন্দা মো. হাসান ওরফে রাজু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় রেশমি আক্তার নামে এক শিশু। বর্তমানে সে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। এ ঘটনায় নিহত রাজুর মা সকিনা বেগম বাদী হয়ে বায়েজিদ বোস্তামী থানায় হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই বায়েজিদ বোস্তামী থানার একাধিক টিম অভিযান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানার সুগন্ধা সমুদ্রসৈকত এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া সৈয়দুল করিম নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজুকে গুলি করার কথা স্বীকার করেছে সৈয়দুল করিম। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাসা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনার সময় পরা পোশাক উদ্ধার করা হয়। একই সঙ্গে হামলায় ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়।

পরে ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে সিএনজিচালক আব্দুল মান্নানকে (৩৭) গ্রেপ্তার করা হয়। তার ও প্রধান আসামির দেওয়া তথ্যে রৌফাবাদ ও পাহাড়িকা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে ইউনুস মিয়া, আয়াতুল্লাহ আলী আদনান, আবু বক্কর ছিদ্দিক ওরফে খোকন এবং আজগর আলীকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বালের্দি, স্থলাভিষিক্ত সেনেসি

চট্টগ্রামে গুলিতে নিহত ১, শিশু গুরুতর আহত: ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬