ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য সংগ্রহকালে র‍্যাবের ওপর হামলা: নারীসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তথ্য সংগ্রহের কাজ করার সময় র‍্যাবের গোয়েন্দা বিভাগের সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ পাঁচজনকে আটক করেছে র‍্যাব-৯। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতোয়া গ্রামে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—খাগাতোয়া গ্রামের মৃত গোলাম ওয়াহেদের ছেলে আব্দুল কাদির, নয়ন মিয়ার ছেলে রাহিম আহমেদ, মুসলেম মিয়ার ছেলে আব্দুর রহমান ওরফে অপু মিয়া, হুমায়ুন কবিরের ছেলে নুর আলম ওরফে নুরনবী এবং জামাল মিয়ার স্ত্রী সানোয়ারা বেগম। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, সোমবার বিকেলে জেলার বাঞ্ছারামপুরে তথ্য সংগ্রহের জন্য যাচ্ছিলেন র‍্যাবের তিন গোয়েন্দা সদস্য। পথে নবীনগরের খাগাতোয়া গ্রামে চিহ্নিত ডাকাত শফিক বাহিনীর সদস্যরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপর তাদের জিম্মি করে আস্তানায় নিয়ে ব্যাপক মারধর করা হয়। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। খবর পেয়ে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

অভিযান চলাকালে মূল হোতা শফিক ডাকাত পালিয়ে গেলেও তার সহযোগীদের আটক করতে সক্ষম হয় র‍্যাব। এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনা শিবিরে বড় ধাক্কা: বিশ্বকাপ দল থেকে ছিটকে গেলেন বালের্দি, স্থলাভিষিক্ত সেনেসি

ব্রাহ্মণবাড়িয়ায় তথ্য সংগ্রহকালে র‍্যাবের ওপর হামলা: নারীসহ আটক ৫

আপডেট সময় : ০৯:২৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬