ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, বাংলাদেশ পুলিশ একটি ঐতিহ্যবাহী ও পেশাদার বাহিনী। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫ এবং অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরও বলেন, মাদক বাংলাদেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পুলিশ বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে মাদক সেবন বা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যদের সাহসিকতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রশংসা করে আইজিপি বলেন, তারা পুলিশের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন। তিনি দেশের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে ৩৪১ জন পুলিশ সদস্যকে তাদের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি গুড সার্ভিস ব্যাজ-২০২৫’ প্রদান করা হয়। আইজিপি নিজ হাতে তাদের ব্যাজ পরিয়ে দেন। এছাড়াও, পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে সাফল্যের ভিত্তিতে বিভিন্ন ইউনিটকে পুরস্কৃত করা হয়। মাদকদ্রব্য উদ্ধারেও বিভিন্ন ইউনিটকে সম্মাননা জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে ‘অসম্ভব চাপ’ অনুভব করছি: প্রধানমন্ত্রী

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ নিরলসভাবে কাজ করছে: আইজিপি

আপডেট সময় : ০৬:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬