ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ঘুষ গ্রহণের অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত, ৭ দিনের মধ্যে ব্যাখ্যার নির্দেশ

আইনজীবীদের সনদ দ্রুত দেওয়ার নাম করে ঘুষ নেওয়ার অভিযোগে বাংলাদেশ বার কাউন্সিলের অফিস সহায়ক মো. রাব্বুল মিয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সোমবার বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এই শাস্তিমূলক ব্যবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগ রয়েছে, হাইকোর্ট পারমিশন মৌখিক পরীক্ষার সনদ বিতরণকালে তিনি এক আইনজীবীর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেন।

বার কাউন্সিল কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কর্মচারীর এই কর্মকাণ্ড প্রতিষ্ঠানের শৃঙ্খলা ও মর্যাদার পরিপন্থি এবং গুরুতর অসদাচরণ হিসেবে গণ্য হয়েছে। ঘটনার সত্যতা প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হবে না, তা জানতে চেয়ে সাত কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

সাময়িকভাবে বরখাস্ত থাকা অবস্থায় ওই কর্মচারী বিধি মোতাবেক মূল বেতনের অর্ধেক খোরাকি ভাতা পাবেন। বার কাউন্সিলের স্বচ্ছতা বজায় রাখতে এবং দালালি বা অনিয়ম রোধে কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থান নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে ডিইউজের মানববন্ধন ও বিক্ষোভ

ঘুষ গ্রহণের অভিযোগে বার কাউন্সিলের কর্মচারী বরখাস্ত, ৭ দিনের মধ্যে ব্যাখ্যার নির্দেশ

আপডেট সময় : ০৬:৫৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬