ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করল হাইকোর্ট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অ্যাডহক কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা একটি রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেন। ফলে বিসিবির বর্তমান কমিটির কাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দেয়। এই সিদ্ধান্তকে বেআইনি দাবি করে গত ৩০ এপ্রিল সাতজন আইনজীবী হাইকোর্টে রিট দায়ের করেন। রিটকারীদের দাবি ছিল, জাতীয় ক্রীড়া পরিষদ আইনের যথাযথ বিধান অনুসরণ না করেই নির্বাচিত কমিটি ভেঙে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে গঠিত এই অ্যাডহক কমিটিতে সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন ও আতহার আলী খানসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি সদস্য হিসেবে রয়েছেন। হাইকোর্ট রিটটি খারিজ করে দেওয়ায় এই কমিটির আইনি ভিত্তি আরও সুসংহত হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করল হাইকোর্ট

আপডেট সময় : ০৬:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬