বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এখন টিভি’র চারজন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটি এবং পরবর্তীতে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার প্রতিবাদে সরব হয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এই ঘটনার প্রতিবাদে টেলিভিশনটির কার্যালয়ের সামনে এক মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিক নেতারা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা।
বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের অধিকার হরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানান এবং এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিকদের অধিকার রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ওই চার সাংবাদিককে শোকজ করার পর তদন্ত কমিটি গঠন করে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছিল কর্তৃপক্ষ। পরবর্তীতে তাদের চাকরিচ্যুত করার সিদ্ধান্ত সাংবাদিক মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।
রিপোর্টারের নাম 
























