ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

অনুমতি ছাড়া ভিডিও ধারণ: ব্যক্তিগত গোপনীয়তা ও আইনের রক্ষাকবচ

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য কনটেন্ট তৈরির হিড়িক পড়েছে। তবে এর আড়ালে অন্যের অনুমতি ছাড়া ভিডিও ধারণ এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। রাস্তাঘাট বা জনসমাগমস্থলে হুটহাট ক্যামেরা তাক করা সাধারণ মানুষের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, যা ব্যক্তিগত নিরাপত্তার ওপর বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে।

এ প্রসঙ্গে আইনি ব্যাখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী জাহিদ হাসান ফাহাদ জানান, জনসমক্ষে ছবি বা ভিডিও তোলা মতপ্রকাশের স্বাধীনতার অংশ হতে পারে, কিন্তু সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অধিকারও রয়েছে। তাই এই দুই বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করে এমন কোনো কাজই সমর্থনযোগ্য নয়।

তিনি আরও উল্লেখ করেন যে, শুধুমাত্র ভিডিও করা সবসময় অপরাধ হিসেবে গণ্য না হলেও, যদি হয়রানি বা অসৎ উদ্দেশ্যে কারও গোপনীয়তা ক্ষুণ্ণ করা হয়, তবে তা আইনত দণ্ডনীয় হতে পারে। বর্তমান সময়ে সিটিজেন জার্নালিজম ও কনটেন্ট তৈরির বিস্তারের ফলে সামাজিক দায়বদ্ধতা এবং ব্যক্তির সম্মতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন এই আইন বিশেষজ্ঞ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে ডিইউজের মানববন্ধন ও বিক্ষোভ

অনুমতি ছাড়া ভিডিও ধারণ: ব্যক্তিগত গোপনীয়তা ও আইনের রক্ষাকবচ

আপডেট সময় : ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬