ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

যশোরে গৃহায়ণ কর্তৃপক্ষের বড় অভিযান: আ.লীগ-বিএনপির কার্যালয়সহ ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ

যশোরে সরকারি জমি দখলমুক্ত করতে বড় ধরনের উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। দুই দিনব্যাপী এই অভিযানে উপশহর এলাকার বিভিন্ন ব্লকে আওয়ামী লীগ ও বিএনপির তিনটি দলীয় কার্যালয়সহ অন্তত চার শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ৫ একর সরকারি সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়েছে।

গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হাউজিং এস্টেটের এই জমিগুলো অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা ও ঘরবাড়ি গড়ে তোলা হয়েছিল। দখলদারদের জমি ছেড়ে দেওয়ার জন্য এক বছরেরও বেশি সময় ধরে একাধিকবার নোটিশ দেওয়া হলেও তারা তা মানেননি। সর্বশেষ মাইকিং করার পর সোমবার বিকাল পর্যন্ত চলা এই অভিযানে শহরের বাবলাতলা, গাবতলা মোড়, বি-ব্লক ও সি-ব্লক এলাকায় সরকারি খাস জমির ওপর নির্মিত বাড়ি, দোকান ও দলীয় কার্যালয় উচ্ছেদ করা হয়।

অভিযান চলাকালে আমতলা বস্তিতে দুই শতাধিক ঘরবাড়ি ও দুটি কারখানাও ভেঙে ফেলা হয়। তবে উচ্ছেদ হওয়া বাসিন্দাদের অভিযোগ, তাদের পর্যাপ্ত সময় না দিয়েই এই অভিযান চালানো হয়েছে। এলাকায় কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল উপস্থিতির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের খুলনা বিভাগীয় কর্মকর্তারা এই অভিযানের নেতৃত্ব দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন টিভির চার সাংবাদিককে চাকরিচ্যুতির প্রতিবাদে ডিইউজের মানববন্ধন ও বিক্ষোভ

যশোরে গৃহায়ণ কর্তৃপক্ষের বড় অভিযান: আ.লীগ-বিএনপির কার্যালয়সহ ৪ শতাধিক স্থাপনা উচ্ছেদ

আপডেট সময় : ০৬:৫৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬