ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ: পাঁচ সাবেক কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড

চট্টগ্রামে জনতা ব্যাংকের প্রায় সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের পাঁচজন সাবেক কর্মকর্তাকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও একজনকে খালাস দেওয়া হয়েছে। রবিবার (১০ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জনতা ব্যাংক শেখ মুজিব রোড করপোরেট শাখার সাবেক কর্মকর্তা আবু তৈয়ব, বাবুল চন্দ্র মজুমদার, রনেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন এবং প্রধান কার্যালয়ের সাবেক এসপিও (আইডি রিকন) সাঈদ হোসেন। এই পাঁচজনকেই বিভিন্ন ধারায় কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। মামলায় খালাস পেয়েছেন একই শাখার সাবেক কর্মকর্তা নুরুল হুদা। আরেক আসামি আবু বকর সিদ্দিকের রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তার মামলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, জনতা ব্যাংক শেখ মুজিব রোড করপোরেট শাখার কিছু কর্মকর্তা ও গ্রাহকের যোগসাজশে ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর করে আত্মসাৎ করা হয়। বিশেষ পরিদর্শন টিমের তদন্তে এই ঘটনায় তিন কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের বিষয়টি উঠে আসে। ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ২০০০ সালের ২৯ মার্চ পর্যন্ত সময়ে এই অনিয়মগুলো সংঘটিত হয়েছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল ইসলাম জানান, ১২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রায়ে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের দণ্ডবিধির ৪০৯ ধারায় পাঁচ বছর, ৪২০ ধারায় দুই বছর এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও প্রত্যেককে ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে তাদের আরও এক বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা, স্বামী পলাতক

জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ: পাঁচ সাবেক কর্মকর্তাকে ৮ বছরের কারাদণ্ড

আপডেট সময় : ০৫:০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬