ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী: তারেক রহমানের আন্তরিকতায় মুগ্ধ পরিবার

রাজধানীতে এক বিয়ের অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে নববধূসহ অতিথিদের চমকে দেওয়ার একদিন পর সেই নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার প্রধানমন্ত্রীর পক্ষে নবদম্পতির গুলশানের বাসায় উপহার পৌঁছে দেন তার অতিরিক্ত প্রেস সচিব। এ সময় তিনি নবদম্পতিকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও জানান।

প্রধানমন্ত্রীর কাছ থেকে এমন আন্তরিকতা পেয়ে নবদম্পতি ও তাদের পরিবারের সদস্যরা বেশ মুগ্ধ হয়েছেন। তারা প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপির দিনব্যাপী সভা শেষে একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার আকস্মিক আগমনে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। দেশের সরকার-প্রধানকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নবদম্পতি। প্রধানমন্ত্রী যখন বিয়ের অনুষ্ঠানে পৌঁছান, তখন বর অনুষ্ঠানস্থলে এসে পৌঁছাননি। প্রধানমন্ত্রী নববধূ ও পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। উপহার পেয়ে নবদম্পতির পরিবার উচ্ছ্বাস প্রকাশ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সৌদি আরবে দারুণ ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়’: ওমরাহ সফরের কেনাকাটা নিয়ে মুখ খুললেন মারিয়া মিম

নবদম্পতির জন্য উপহার পাঠালেন প্রধানমন্ত্রী: তারেক রহমানের আন্তরিকতায় মুগ্ধ পরিবার

আপডেট সময় : ০৯:০২:০১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬