ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

প্রকাশ্যে ধূমপান ও ভিডিও প্রচার: মীরসরাইয়ে কলেজছাত্র বহিষ্কার

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রকাশ্যে ধূমপান করা এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার অভিযোগে এক কলেজছাত্রকে বহিষ্কার করা হয়েছে। প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশে এই তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র আবিদ হোসাইন কলেজের শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। প্রকাশ্যে ধূমপান এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের দায়ে তাকে কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে, কলেজের সব শিক্ষার্থীকে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ও প্রতিষ্ঠানের সুনামবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ জানান, প্রতিষ্ঠার পর থেকে তাদের কলেজের একটি সুশৃঙ্খল সুনাম রয়েছে এবং প্রতি বছর এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে। কলেজ ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একজন শিক্ষার্থী এই নির্দেশ অমান্য করে ধূমপান করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করায় কলেজের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এ কারণেই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সৌদি আরবে দারুণ ওয়েস্টার্ন ড্রেস পাওয়া যায়’: ওমরাহ সফরের কেনাকাটা নিয়ে মুখ খুললেন মারিয়া মিম

প্রকাশ্যে ধূমপান ও ভিডিও প্রচার: মীরসরাইয়ে কলেজছাত্র বহিষ্কার

আপডেট সময় : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬