ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

হামে শিশুমৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

দেশে হামের সংক্রমণে শিশুমৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে সংগঠনটির নেতারা এই দাবি জানান।

সমাবেশে বক্তারা বলেন, ইউনিসেফ থেকে দুই মাস আগে সতর্ক করা সত্ত্বেও সরকার শিশুমৃত্যু রোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। তারা এই অবস্থাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে স্বাস্থ্য খাতকে রাষ্ট্রীয়করণ এবং জরুরি ভিত্তিতে ফিল্ড হাসপাতাল নির্মাণের দাবিও জানানো হয় সমাবেশ থেকে।

ছাত্র ইউনিয়ন নেতারা অভিযোগ করেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার বদলে স্বাস্থ্যসেবা নিয়ে ব্যবসা করা হচ্ছে। তারা শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাণিজ্যিকীকরণ বন্ধে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তান ইস্যুতে শীতল সম্পর্ক কাটিয়ে তুরস্কের সঙ্গে ভারতের নতুন অধ্যায়

হামে শিশুমৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টার বিচার দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট সময় : ০৯:০০:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬