ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়: সাথে থাকছেন কেটি পেরি ও লিসা

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে বসতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের নাম। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বখ্যাত পপ তারকা কেটি পেরি এবং ব্ল্যাকপিঙ্ক খ্যাত লিসার সঙ্গে পারফর্ম করবেন বাংলাদেশি-আমেরিকান শিল্পী ডিজে সঞ্জয়।

ফিফার পরিকল্পনা অনুযায়ী, এবার আয়োজক তিন দেশেই আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আগামী ১২ জুন সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী ম্যাচের আগে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। সেখানে কেটি পেরি ও লিসার পাশাপাশি ডিজে সঞ্জয় নিজের পারফরম্যান্স তুলে ধরবেন।

নিজের এই অভাবনীয় অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে সঞ্জয় জানান, একজন অভিবাসী সন্তান হিসেবে ঘরের স্টুডিও থেকে বিশ্বের সবচাইতে বড় মঞ্চে পৌঁছানো তাঁর কাছে স্বপ্নের মতো। তিনি মনে করেন, এটি কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং দুই ভিন্ন সংস্কৃতির মাঝে বেড়ে ওঠা হাজারো তরুণের সক্ষমতার প্রতিনিধিত্ব। দক্ষিণ এশীয় ইলেকট্রনিক সংগীতশিল্পী হিসেবে সঞ্জয় ইতিমধ্যে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন এবং নিউ ইয়র্ক টাইমস তাঁকে এই ধারার অন্যতম পরিচিত শিল্পী হিসেবে স্বীকৃতি দিয়েছে।

শুধু যুক্তরাষ্ট্রেই নয়, কানাডা ও মেক্সিকোর উদ্বোধনী ম্যাচগুলোতেও থাকছে তারার মেলা। ১১ জুন মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে পারফর্ম করবেন মেক্সিকান ব্যান্ড মানা, পপ তারকা আলেহান্দ্রো ফার্নান্দেজ এবং দক্ষিণ আফ্রিকার গায়িকা টাইলা। অন্যদিকে কানাডার টরন্টোতে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলেসিয়া কারার মতো তারকারা।

ফিফা জানিয়েছে, দর্শকদের স্টেডিয়ামে আকর্ষণ করতে মূল ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে এই উদ্বোধনী অনুষ্ঠানগুলো শুরু হবে। মেক্সিকোর অনুষ্ঠানটি হবে ১৬ মিনিট ৩০ সেকেন্ডের এবং যুক্তরাষ্ট্র ও কানাডার অনুষ্ঠানগুলো হবে ১৩ মিনিট করে। জে বালভিন, আনিত্তা ও ভেজেদ্রিমের মতো বিশ্বখ্যাত শিল্পীরাও বিশ্বকাপের বিভিন্ন পর্যায়ের আয়োজনে পারফর্ম করার জন্য চূড়ান্ত হয়েছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশের সঞ্জয়: সাথে থাকছেন কেটি পেরি ও লিসা

আপডেট সময় : ১১:১৬:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬