ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে নারীদের এই সর্বোচ্চ আসর। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দল নিয়ে বিশ্বকাপে ভালো কিছুর আশায় বাংলাদেশ। স্পিন ও অলরাউন্ডার নির্ভর স্কোয়াডে ভারসাম্য রাখার চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল থেকে একটি পরিবর্তন এসেছে; বাদ পড়েছেন শারমিন সুলতানা, তার বদলে ফিরেছেন তাজ নেহার।

প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ রবিবার সংবাদ সম্মেলনে বলেন, ‘তাজ নেহার বহুমুখী একজন ব্যাটার, যিনি ১ থেকে ৬ নম্বর পজিশনের যেকোনো জায়গায় ব্যাটিং করতে পারেন। বিশেষ করে ইনিংসের শেষ ৫ ওভারে রান তোলার যে সমস্যা দলে রয়েছে, তাজ নেহার সেটি সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে ভালো পেসারের পাইপলাইন বেশ সংকীর্ণ এবং অনেক সময় গুরুত্বপূর্ণ মুহূর্তে তারা ইনজুরিতে পড়ে। যদিও ইংল্যান্ডের কন্ডিশন পেস সহায়ক হওয়ার কথা, তবে সাম্প্রতিক সময়ে সেখানে উইকেট অনেকটা উপমহাদেশের মতো আচরণ করছে, যেখানে বল স্পিন করে। তাই কন্ডিশন বিবেচনা করে এবং স্পিনারদের ওপর ভরসা রেখে দল সাজানো হয়েছে।’

অধিনায়ক জ্যোতির পারফরম্যান্স নিয়ে সাজ্জাদের মন্তব্য, ‘জ্যোতির (নিগার) বিশ্বমানের হয়ে ওঠার সামর্থ্য রয়েছে, কিন্তু সে দীর্ঘ সময় ধরে ইনজুরি নিয়ে খেলছে। এই ইনজুরি না থাকলে সে হয়তো আরও উচ্চপর্যায়ে যেতে পারতো। ইনজুরি নিয়ে খেলা চালিয়ে যাওয়া তার ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ এবং এর একমাত্র সমাধান হলো পর্যাপ্ত বিশ্রাম।’

বিশ্বকাপে এবার ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, ভারত, নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। প্রধান নির্বাচক অন্তত তিনটি ম্যাচ জিততে চান। তার আশা, ‘পাঁচটি ম্যাচের মধ্যে আমাদের আশা আছে, তিনটি ম্যাচে আমরা জিতবো। আমাদের টার্গেট হলো নেদারল্যান্ডস, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তিনটা ম্যাচ আমাদের জেতা উচিত বলে আমি মনে করি।’ বাংলাদেশের প্রথম ম্যাচ ১৪ জুন বার্মিংহামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭ জুন লিডসে খেলা অস্ট্রেলিয়ার সঙ্গে এবং ২০ জুন ওল্ড ট্র্যাফোর্ডে পাকিস্তানের বিপক্ষে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা

আপডেট সময় : ০২:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬