সিরাজগঞ্জে এক কেজি হেরোইনসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ সদর দফতর এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫২ বছর বয়সী ওই নারী মাদক কারবারিকে এক কেজি হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
রিপোর্টারের নাম 
























