ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

বিজয়কে সমর্থন দেওয়ার খবর ভিত্তিহীন, ডিএমকে জোটেই থাকছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ

তামিলনাড়ুতে সরকার গঠনের দৌড়ে থাকা অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)-কে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) সমর্থন দিয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা নাকচ করে দিয়েছে দলটি। আইইউএমএল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা দৃঢ়ভাবে ডিএমকে নেতৃত্বাধীন জোটেই থাকছে।

আইইউএমএল-এর সর্বভারতীয় সভাপতি কাদের মহিদিন বলেছেন, তার দল কয়েক দশক ধরে ডিএমকে জোটের সঙ্গে রয়েছে এবং এই জোট ছাড়ার কোনো প্রশ্নই আসে না। তিনি আরও জানান, বিজয় সমর্থনের জন্য তাদের কাছে চিঠি পাঠালেও দলের অবস্থান অত্যন্ত পরিষ্কার। মহিদিন বলেন, যদি বিজয়ের সমর্থনের প্রয়োজন হয়, তবে তার উচিত ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিনের সঙ্গে যোগাযোগ করা। কারণ স্ট্যালিনও দ্রুত নতুন সরকার গঠনের পদক্ষেপ নিতে রাজ্যপালকে অনুরোধ জানিয়েছেন।

আইইউএমএল-এর একজন বিধায়ক বিজয়কে সমর্থন দিয়েছেন বলে যে খবর ছড়িয়েছে, তাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন মহিদিন। তিনি জানান, দলের বিধায়করা বর্তমানে চেন্নাইতেই অবস্থান করছেন।

দলের অবস্থান পুনর্ব্যক্ত করে কাদের মহিদিন বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, আমরা ডিএমকে জোটের অংশ। তবে আমরা এটিও চাই যে, বর্তমান পরিস্থিতির কারণে যেন রাজ্যে রাজ্যপালের শাসন জারি না হয়।

বর্তমানে তামিলনাড়ু বিধানসভায় ভানিয়াম্বাড়ি ও পাপানাসাম নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত আইইউএমএল-এর দুইজন বিধায়ক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান সংঘাত: ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপড়েনের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর দাবি ‘পূর্ণ সমন্বয়’

বিজয়কে সমর্থন দেওয়ার খবর ভিত্তিহীন, ডিএমকে জোটেই থাকছে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ

আপডেট সময় : ০৫:৫২:২৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬