ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬

ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এই সময়ে উভয় পক্ষ যাবতীয় হামলা ও পাল্টা হামলা থেকে বিরত থাকবে এবং প্রত্যেকে ১ হাজার করে মোট ২ হাজার যুদ্ধবন্দি মুক্তি দেবে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ পোস্টে উল্লেখ করেছেন যে, তিনি উভয় দেশকে এই অস্থায়ী যুদ্ধবিরতির জন্য অনুরোধ জানিয়েছিলেন এবং উভয় দেশের সরকার সেই অনুরোধে সাড়া দিয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই উদ্যোগের জন্য তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ট্রাম্প আনন্দের সঙ্গে এই ঘোষণা দিয়ে বলেন যে, ৯, ১০ এবং ১১ মে যুদ্ধবিরতি পালিত হবে, যা রাশিয়ায় বিজয় দিবস উদযাপনের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ইউক্রেনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ভূমিকার স্মরণে এটি পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে ভারতের আকাশসীমা নিয়ন্ত্রণ: শক্তিশালী ক্ষেপণাস্ত্র পরীক্ষার জোরালো আভাস

ট্রাম্পের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের তিন দিনের যুদ্ধবিরতি

আপডেট সময় : ১০:৩০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬