ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ কর্মী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দুপুরে মোহাম্মদপুর গণভবন ক্রসিং এলাকায় এই মিছিল বের করা হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে খোকন গাজী নামে যুবলীগের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ২০ থেকে ২৫ জনের একটি দল হঠাৎ করেই মিছিল নিয়ে ইকবাল রোডের দিকে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের টহল দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও ধাওয়া করে একজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত খোকন গাজীর কাছ থেকে একটি ব্যানার উদ্ধার করা হয়েছে। ব্যানারটিতে সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবের ছবিসহ বিক্ষোভ মিছিলের কথা উল্লেখ ছিল। এই ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খেলার সূচি: টিভিতে আজ ফ্রান্স-সুইডেন দ্বৈরথ ও নারী বিশ্বকাপের লড়াই

মোহাম্মদপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ কর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬