ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬

পুলিশের বিশৃঙ্খলা কাটিয়ে জনবান্ধব বাহিনী গড়ার প্রত্যয় আইজিপির

বিগত সময়ে পুলিশ বাহিনীতে বিরাজমান বিশৃঙ্খলা ও অস্থিরতা অনেকাংশেই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। রাজধানীর খিলক্ষেত এলাকায় একটি নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধনকালে তিনি জানান, বর্তমান সরকারের নির্দেশনায় পুলিশকে একটি সুশৃঙ্খল ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। নতুন প্রজন্ম যেমন পুলিশ আশা করে, ঠিক তেমন বাহিনী গড়তেই এই সংস্কার কার্যক্রম।

পুলিশ প্রধান আরও জানান, করোনা মহামারি ও রাজনৈতিক অস্থিরতার কারণে গত কয়েক বছর পুলিশ সপ্তাহ যথাযথভাবে পালন করা সম্ভব না হলেও এবার নতুন আঙ্গিকে তা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা দূর করে পুলিশের যেকোনো প্রশাসনিক সিদ্ধান্ত এখন দ্রুত গ্রহণ করা হচ্ছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে সরকার পুলিশ বাহিনীকে সব ধরনের নীতিগত ও কারিগরি সহযোগিতা দিচ্ছে।

আবাসন ও জনবল সংকট নিয়ে আইজিপি বলেন, বর্তমানে দুই লাখ ২০ হাজার পুলিশ সদস্যের বিপরীতে আবাসন সুবিধা রয়েছে মাত্র অর্ধেক সদস্যের। এই সংকট নিরসনে আগামী অর্থবছরগুলোতে বড় ধরনের বাজেট বরাদ্দের পরিকল্পনা রয়েছে। এছাড়া রাজধানীর ক্রমবর্ধমান জনসংখ্যার নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নতুন থানা ও ফাঁড়ি স্থাপন করা হচ্ছে। বিশেষ করে ৩০০ ফিট ও পূর্বাচল সংলগ্ন এলাকায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে এই নতুন ফাঁড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে খাগড়াছড়িতে সাংবাদিক গ্রেপ্তার

পুলিশের বিশৃঙ্খলা কাটিয়ে জনবান্ধব বাহিনী গড়ার প্রত্যয় আইজিপির

আপডেট সময় : ০৭:৫০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬