ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

যশোরে ব্যবসায়ী নেতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, সিসিটিভি ফুটেজে খুনি শনাক্ত

যশোরের নওয়াপাড়ায় আনিছুর রহমান নামে এক ব্যবসায়ী নেতাকে প্রকাশ্যে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইসলাম বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন— শাহ মো. মাহমুদ ও নাসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৪৬ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কোনো একটি বিষয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে শাহ মো. মাহমুদ তার কোমর থেকে একটি চাইনিজ কুড়াল বের করে আনিছুর রহমানকে লক্ষ্য করে একের পর এক কোপ দিতে থাকেন। হামলার পর অভিযুক্তরা নির্বিকারভাবে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইতোমধ্যে অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহত আনিছুর রহমান আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক এবং নওয়াপাড়া সার, সিমেন্ট ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিত্যক্ত লাইফবোটে কোটি টাকার ব্যবসা: সীতাকুণ্ডে জাহাজ ভাঙা শিল্পের নতুন দিগন্ত

যশোরে ব্যবসায়ী নেতাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, সিসিটিভি ফুটেজে খুনি শনাক্ত

আপডেট সময় : ০২:০৫:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬