যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি মেধাবী শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ স্বদেশের পথে রওনা হয়েছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বৃহস্পতিবার রাতে একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার সকালে মরদেহটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এ সময় বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধিরা উপস্থিত থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া তদারকি করবেন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরবর্তীতে তদন্তের পর পুলিশ নিশ্চিত করে যে, তারা দুজনেই অত্যন্ত নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। এর আগে একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে দেশে এসে পৌঁছায়।
রিপোর্টারের নাম 
























