ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তামিলনাড়ু রাজনীতিতে নাটকীয়তা: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ অভিনেতা বিজয়

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনীতিতে নতুন করে নাটকীয়তা শুরু হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় মুখ্যমন্ত্রী হিসেবে তার শপথ গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। রাজ্যপাল আর এন রবি জানিয়েছেন, সরকার গঠনের জন্য ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন হলেও বিজয় ১১৬ জনের স্বাক্ষরিত চিঠি জমা দিতে পেরেছেন। আরও দুইজন বিধায়কের সমর্থন না পাওয়া পর্যন্ত শপথ অনুষ্ঠানের কোনো ঘোষণা দেওয়া হবে না বলে রাজভবন থেকে জানানো হয়েছে।

বিজয় তার রাজনৈতিক দল টিভিকে-এর মাধ্যমে ১০৮টি আসনে জয়লাভ করে রাজ্যের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছেন। তবে এককভাবে সরকার গঠনের সুযোগ না থাকায় তাকে মিত্র দলগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে। কংগ্রেসের ৫ জন বিধায়ক তাকে সমর্থনের আশ্বাস দিলেও বিজেপি বা কোনো সাম্প্রদায়িক শক্তির সাথে জোট না করার শর্ত জুড়ে দিয়েছে। এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে ডিএমকে ও কংগ্রেসের দীর্ঘদিনের জোটের মধ্যেও ফাটল দেখা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

তামিলনাড়ু রাজনীতিতে নাটকীয়তা: সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ অভিনেতা বিজয়

আপডেট সময় : ১১:০০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬