ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

ভিনগ্রহী জীবনের রহস্য: যুক্তরাষ্ট্রের ইউএফও ফাইল প্রকাশ

মহাকাশে ভিনগ্রহী প্রাণের অস্তিত্ব নিয়ে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র সরকার ইউএফও (Unidentified Flying Object) সংক্রান্ত সরকারি গোপন নথির প্রথম অংশ প্রকাশ করেছে। শুক্রবার দেশটির প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই পদক্ষেপ নেয়। যদিও প্রকাশিত নথিতে ভিনগ্রহী বা তাদের যানের কোনো স্পষ্ট প্রমাণ মেলেনি, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশ অনুযায়ী এই নথি প্রকাশ মার্কিনিদের মধ্যে দীর্ঘদিনের কৌতূহল এবং ষড়যন্ত্র তত্ত্বকে নতুন করে উসকে দিয়েছে।

একটি বিশেষ সরকারি ওয়েবসাইটে এই নথিগুলো উন্মুক্ত করা হয়েছে, যেখানে পেন্টাগন, নাসা, এফবিআই এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অসংখ্য ফাইল ডাউনলোডের জন্য পাওয়া যাচ্ছে। একটি ফাইলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে গোধূলি বেলায় আকাশে রহস্যময় গোলক উড়তে দেখেছিলেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা। এছাড়াও, অ্যাপোলো ১২ ও ১৭ চন্দ্র অভিযানের সময় ক্যামেরায় ধরা পড়া কিছু অস্বাভাবিক দৃশ্যের ছবিও এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক বিবৃতিতে বলেছেন, দীর্ঘদিন ধরে গোপনীয়তার আড়ালে থাকা এই ফাইলগুলো বিভিন্ন জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। এখন আমেরিকানদের সময় এসেছে এসব তথ্য নিজের চোখে দেখার। ২০২৩ সালে কংগ্রেসে সামরিক সাক্ষীদের দেওয়া চাঞ্চল্যকর তথ্যের পর থেকেই ইউএফও সংক্রান্ত স্বচ্ছতার দাবি জোরালো হতে থাকে। তবে, এই ফাইল প্রকাশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রখ্যাত জ্যোতির্পদার্থবিদ নীল ডিগ্র্যাস টাইসন। তিনি এটিকে ‘ভালো উদ্যোগ’ বললেও, এটি অন্য কোনো গুরুত্বপূর্ণ ফাইল প্রকাশের দিক থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়ার একটি চেষ্টা হতে পারে বলেও ধারণা প্রকাশ করেছেন। পেন্টাগন জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে সব ফাইল যাচাই করা হয়েছে, তবে অনেক উপকরণের মধ্যকার অসংগতিগুলো নিয়ে এখনও বিস্তারিত বিশ্লেষণ করা হয়নি, ফলে এগুলি সত্যিই অতিপ্রাকৃত কিছু কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েই গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

ভিনগ্রহী জীবনের রহস্য: যুক্তরাষ্ট্রের ইউএফও ফাইল প্রকাশ

আপডেট সময় : ০৯:৫৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬