ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের চমক: দলবদল ঠেকাতে শুরু হয়েছে ‘রিসোর্ট পলিটিক্স’

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটে এখন নতুন মেরুকরণ শুরু হয়েছে। অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপতি বিজয়ের দল ‘টিভিকে’ এখন সরকার গঠনের পথে অনেকটা এগিয়ে রয়েছে। কংগ্রেসের পর বামপন্থী দল এবং আরও কিছু আঞ্চলিক দল বিজয়কে সমর্থনের ঘোষণা দেওয়ায় সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যাতত্ত্বের কাছাকাছি পৌঁছে গেছে তার দল। তবে এই সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পরপরই রাজ্যে শুরু হয়েছে নাটকীয় ‘রিসোর্ট রাজনীতি’।

দলবদল এবং বিধায়ক কেনাবেচা ঠেকাতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচিত প্রতিনিধিদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। কংগ্রেস তাদের বিধায়কদের হায়দ্রাবাদের একটি রিসোর্টে পাঠিয়েছে। অন্যদিকে বিজয়ের দলের বিধায়কদের আগে থেকেই মহাবলীপুরমের একটি বেসরকারি রিসোর্টে কড়া পাহারায় রাখা হয়েছে। এমনকি বিরোধী দল এআইএডিএমকেও তাদের বিধায়কদের পুদুচেরির একটি রিসোর্টে সরিয়ে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেষ মুহূর্তে কোনো বিধায়ক যাতে অন্য শিবিরে যোগ না দিতে পারেন, তা নিশ্চিত করতেই এই আগাম সতর্কতা।

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন মুখ হয়েও অভিজ্ঞ দলগুলোর সমর্থন আদায় করা বিজয়ের জন্য বড় এক রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ভারতে নির্বাচনের পর সরকার গঠন নিয়ে টানাপোড়েন শুরু হলে রিসোর্ট রাজনীতির সংস্কৃতি নতুন কিছু নয়। এর আগে মহারাষ্ট্র ও কর্ণাটকেও একই ধরণের ঘটনা দেখা গিয়েছিল, যেখানে রিসোর্ট রাজনীতির মারপ্যাঁচে সরকারের পতন ঘটেছিল। এবার তামিলনাড়ুর ক্ষমতার সিংহাসনে বিজয় শেষ পর্যন্ত বসতে পারেন কি না, সেটিই এখন দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শৈলকূপায় মসজিদের কমিটি গঠন নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২২

তামিলনাড়ুর রাজনীতিতে বিজয়ের চমক: দলবদল ঠেকাতে শুরু হয়েছে ‘রিসোর্ট পলিটিক্স’

আপডেট সময় : ০৮:৫৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬